যুবদল নেতা আবু সাইদ আহমদ ১৬ বছর পর ঢাকায়

দীর্ঘ ১৬ বছর পর দেশে ফিরেছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ। বুধবার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে নিউইয়র্ক থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের অবতরণ করেন। এসময় তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ঢাকার মতিঝিল এজিবি…

Read More

আর কত নদীর সর্বনাশ ঘটবে

একসময় বাংলাদেশের নদ–নদী ও খালে কুমিরের দেখা মিললেও দখল-দূষণ, খাদ্যসংকটসহ নানা কারণে মিঠাপানির কুমির বিলুপ্ত হয়ে যায়। ২০০০ সালে পরিবেশ সংরক্ষণ–সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন মিঠাপানির কুমিরকে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করে। সুন্দরবনের লবণাক্ত এলাকাতেই এখন কুমিরের বিস্তার রয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, মাদারীপুরের নদ–নদীতে কালেভদ্রে কুমির চলে আসার সংবাদ পাওয়া যাচ্ছে। কুমির নিয়ে…

Read More

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

আখেরি মোনাজাতের মধ্যেদিয়ে তাবলিগ জামাতের শুরায়ী নেজাম আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। রোববার সকাল ৯টা ১২ মিনিটে মোনাজাত শুরু হয়ে শেষে হয় ৯টা ৩৭ মিনিটে। আখেরি মোনাজাতে অংশ নিতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ টঙ্গীর তুরাগ তীরে হাজির হন। মোনাজাত পরিচালনা করেছেন মাওলানা জুবায়ের। মোনাজাতে বিশ্বের মুসলমানদের হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি,…

Read More

ফের হ্যাটট্রিক করলেন দেম্বেলে

ফর্মের তুঙ্গে আছেন উসমান দেম্বেলে। মাঠে নামলেই পাচ্ছেন গোলের দেখা। তারই ধারাবাহিকতায় টানা ২ ম্যাচে হ্যাটট্রিক করলেন এই ফ্রেঞ্চ ফরওয়ার্ড। যার শেষটি করেছেন ব্রেস্তের বিপক্ষে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে।

Read More

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

দেশের বিভিন্ন গণমাধ্যমের আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাদের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে। বুধবার সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বরাবর চিঠি পাঠিয়েছে বিএফআইইউ। চিঠিতে বলা হয়েছে, উল্লেখিত…

Read More

বাবা-মাকে সুখী করতে বহু স্বপ্ন ছিল ইয়াসিনের

সতের বছরের মোহাম্মদ ইয়াসিন সংসারের খরচ যোগাতে এই বয়সেই করতেন রাজমিস্ত্রির কাজ। কাজের সুবাদে থাকতেন রাজধানীর সাইনবোর্ড এলাকায়। ইয়াসিনের গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার ৫ নম্বর বড়পাতা ইউনিয়নে। বয়স্ক বাবা-মা আর পাঁচ ভাইবোন নিয়ে তাদের পরিবার। বড় ভাই সোহাগ ও শিপন মিয়াও থাকেন ঢাকাতেই‌। অন্য দুই ভাই ও একমাত্র বোন ভোলায় থাকেন বাবা-মায়ের সঙ্গে।…

Read More

লিবিয়া উপকূলে নিহত ২০ বাংলাদেশির লাশ দাফন

লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীরে বেশ কিছু অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। পরে ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়ায় ২০টি লাশ দাফন করা হয়েছে। শনিবার ত্রিপোলির বাংলাদেশে দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। লিবিয়ার স্থানীয় রেড ক্রিসেন্ট ধারণা করছে, তারা বাংলাদেশি নাগরিক। তবে তারা বাংলাদেশি নাগরিক কিনা-লিবিয়ার বাংলাদেশ দূতাবাস তা এখনো নিশ্চিত…

Read More

আমদানি খরচ কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন উদ্যোগ

আমদানি খরচ কমাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ৩০ হাজার ডলার মূল্যের আমদানির জন্য বিদেশি সরবরাহকারীর ক্রেডিট রিপোর্ট প্রয়োজন হবে না। আবার স্থানীয় এজেন্টদের মাধ্যমে প্রাপ্ত ইনডেন্টের বিপরীতে ৪০ হাজার ডলার মূল্যের আমদানির জন্যও এসব রিপোর্ট লাগবে না। আগে এই সীমা ছিল যথাক্রমে ১০ হাজার ডলার এবং ২০ হাজার ডলার। বুধবার বাংলাদেশ ব্যাংক…

Read More

যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করলো হামাস

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় যুদ্ধবিরতির প্রাথমিক ধাপের অনুমোদন দিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুধবার কাতারের রাজধানী দোহায় আলোচনার পর এই চুক্তি অনুমোদন দিয়েছে তারা। প্রাথমিক ধাপের শর্ত অনুযায়ী প্রথম ধাপে ৪২ দিনের জন্য যুদ্ধবিরতি হচ্ছে। এর মধ্যে গাজায় ৭০০ মিটারের মধ্যে নিজেদের প্রত্যাহার করে নেবে ইসরাইলি বাহিনী। ইসরাইলি কারাগার থেকে ২৫০ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তসহ দুই হাজার…

Read More

জৈব কৃষি ও তরুণ প্রজন্ম

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। যুগের পর যুগ এ দেশের মানুষের জীবন, সংস্কৃতি ও অর্থনীতি কৃষিকে ঘিরেই গড়ে উঠেছে। কিন্তু আধুনিক কৃষির নামে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার মাটির উর্বরতা কমিয়ে দিচ্ছে, পরিবেশ দূষণ করছে এবং মানুষের স্বাস্থ্যের জন্যও হুমকি সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে “জৈব কৃষি” একটি নিরাপদ, টেকসই ও পরিবেশবান্ধব বিকল্প হিসেবে গুরুত্ব পাচ্ছে।…

Read More